মাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান মেহেদী

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:২২ পিএম

মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে ঢাকার পথে পথে ঘুরছেন শেরপুরের তরুণ মেহেদী হাসান হিমেল। নিজের কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাতে চান তিনি। তাই কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন এই তরুণ। 

ঢাকার মহাখালী, তেজগাঁও আর গাজীপুরের চৌরাস্তার অলিতে-গলিতে দেখা মিলবে তার লাগানো এই পোস্টারের। সেখানে লেখা, মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান মেহেদী।  

কিন্তু দিনরাত পোস্টার লাগানোর পর এসে মেহেদী দেখেন, আরেক পোস্টারে ঢাকা পড়েছে তার কিডনি বেচার আকুতি।

মায়ের চিকিৎসা খরচ যোগাতে চাকরীর খোঁজে ২২ দিন আগে ঢাকায় আসেন মেহেদী। এই শহর তার বড় অচেনা। কাউকে চেনেন না তিনি। দিনের পর দিন খেয়ে না খেয়ে মহাখালী আর তেজগাঁওর ফ্লাইওভারের নীচে রাত কাটে তার।

মেহেদী জানালেন, একটি চাকরীর জন্যে বহু দারোয়ানের পা পর্যন্ত ধরতে হয়েছে তাকে। কিন্তু কাজ হয়নি। 

তবে এছাড়া যে তার আর কোনো উপায়ও নেই। মায়ের চিকিৎসার জন্যে প্রতিদিন হাজার টাকার ওষুধ লাগে, যা গেলো একমাস ধরে বন্ধ। 

শিক্ষার্থী মেহেদী জানান, করোনার শুরুর দিকে হঠাৎই তার মা স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। দেখা দেয় হার্টের সমস্যা।

তিনি আরও জানান, ২০১৭ সালে মেহেদীর বাবা তার মাকে ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার করা শুরু করলে বাড়িছাড়া হন মেহেদী ও তার মা হেনা বেগম।

মা হেনা বেগম জানালেন, তিনি এতদিন গার্মেন্টসে কাজ করে সংসারের হাল ধরলেও, এখন সেই ভার পড়েছে ছেলের উপর।

আরও পড়ুন: আদেশ পালন না করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে

তাদের গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, টাকার অভাবে তারা বাড়ি ভাড়া দিতে পারছিলেন না। এক বছর আগে মেহেদীর মা এক আত্মীয়ের সাথে মেহেদীকে বিয়ে দিলে সেই সংসারও চলছে চরম অভাবে। 

মেহেদীর স্ত্রী মৌসুমি আক্তার বলেন, তাদের নতুন সংসারে অনেক দিন গেছে টানা তিনদিন কিছু না খেয়ে।

মেহেদীর কাছে তার মা-ই তার পৃথিবী। নিজের জীবনের বিনিময়েও তিনি চান মায়ের জীবন বাঁচুক। তাই দিনভর এই শহরে ঘুরে ঘুরে চাকরি খুঁজে বেড়াচ্ছেন তিনি। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর