বোয়িং ৭৩৭ বিধ্বস্তে নিহতদের 'অপরাধের শিকার' আখ্যা দিয়ে রায়

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১:২০ এএম

ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের 'অপরাধের শিকার' আখ্যা দিয়ে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

এ বিষয় নিষ্পত্তিতে মার্কিন সরকার ও বোয়িং কর্তৃপক্ষের মধ্যে আলাপ-আলোচনায় নিহতদের পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা উচিৎ ছিল বলে রায়ে উল্লেখ করা হয়েছে। 

শুক্রবার (২১ অক্টোবর) এ রায় দিয়ে টেক্সাস আদালতের বিচারক রিড ও'কনর বলেন, বোয়িংয়ের প্রতারণার ষড়যন্ত্রের ফলস্বরূপ ৩৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখন পরবর্তী পদক্ষেপ হবে আলোচনার ব্যাপারে না জানানোর ফলে নিহতদের পরিবার কী ধরণের ক্ষতিপূরণ পাবে তা ঠিক করা। 

প্রথম বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের অক্টোবরে। সে দুর্ঘটনায় ১৮৯ জন আরোহী নিহত হন। 

এরপর ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ায় আরও একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হন ১৫৭ আরোহী। 

এ দুই দুর্ঘটনার পর সারা পৃথিবীতে দুই বছর বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড্ডয়ন বন্ধ ছিল। যেই স্বয়ংক্রিয় ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে দুর্ঘটনাগুলো ঘটেছিল সেটি ঠিক করার পরই তাদেরকে আবার উড্ডয়নের অনুমতি দেয়া হয়। 

এ ব্যাপারে গত বছর বোয়িং কর্তৃপক্ষের সাথে মীমাংসা করে মার্কিন সরকার। তবে এ দুই দুর্ঘটনা ফৌজদারি বিচার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। 

এদিকে, এ রায়ের ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি বোয়িং কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যু বেড়ে ১৩৩

জানা গেছে, দুর্ঘটনার ব্যাপারে সরকারকে ২৪৩ মিলিয়ন ডলারের জরিমানাসহ আড়াই বিলিয়ন ডলার দেয় বোয়িং। বিনিময়ে তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা নেয়নি বিচার বিভাগ। 

গোপন এই মীমাংসার ব্যাপারে কেন নিহতদের পরিবারকে জানানো হয়নি তা জানতে চাইলে বিচার বিভাগ জানায়, নিহতদের পরিবার অপরাধের শিকার নয়। 


একাত্তর/এসজে
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর