পাঁচ জার্মান নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিললো

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:৩৪ এএম

পাঁচজন জার্মান নাগরিক নিয়ে কোস্টারিকা থেকে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। 

শনিবার (২২ অক্টোবর) লিমন বিমানবন্দর থেকে ২৮ কিলোমিটার দূরে একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্টারিকান কর্তৃপক্ষ। সেটিই পাঁচ জার্মানকে নিয়ে নিখোঁজ হওয়া বিমান বলে ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, নিখোঁজ হওয়া বিমানটিতে জার্মানির সবচেয়ে বড় ফিটনেস চেইন এমসিফিট-এর প্রধান রেইনার শলার তার ব্যবসায়িক পার্টনার ও তাদের বাচ্চাদের সঙ্গে ছিলেন। 

শনিবার (২২ অক্টোবর) জার্মানির জননিরাপত্তা মন্ত্রী জর্জ টোরেস জানান, শুক্রবার (২১ অক্টোবর) মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্কতা  পেয়েছেন তারা।

টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, বিমানটিতে পাঁচ জার্মান নাগরিক যাত্রী ছিল। বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ হারায়। 

আরও পড়ুন: ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় আবারো রাশিয়ার বড় হামলা

তিনি জানান, বিমানটি সনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রোটোকলটি অবিলম্বে সক্রিয় করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয়।

নিখোঁজের পর বিমানটির অনুসন্ধান অভিযান শুরু করলেও, কয়েক ঘণ্টা পরে রাত হয়ে যাওয়ায় ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং পরদিন আবার তা শুরু হয়।


একাত্তর/এসজে

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর