ঘূর্ণিঝড় সিত্রাংয়ের নামকরণ যেভাবে হলো

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৬:৩১ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে এখন ঘূর্ণিঝড়ে পরিণত হবার প্রক্রিয়া শেষ করছে। রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ধাবিত হবে উপকূলের দিকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোণা আইল্যান্ড ও সন্দীপের মধ্যে দিয়ে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। এটি সুপার সাইক্লোনে পরিণত হবার সম্ভাবনা কম।

সিত্রাং নামটি দিয়েছে থাইল্যান্ড। সিত্রাং শব্দের ভিয়েতনামি অর্থ যেমন পাতা তেমনি এটি থাইল্যান্ডের বাসিন্দাদের পদবি। ২০২০ সালেই ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

সেই তালিকা অনুযায়ী, এবারের ঘূর্ণিঝড়ের নাম সিত্রাং। আগামী ঘূর্ণিঝড়ের নাম হবে মান্দোস। যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

ঘূর্ণিঝড়ের নামকরণ চালু হয় আটলান্টিক মহাসাগরে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় থেকে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩৯ মাইল ছাড়িয়ে গেলেই তা একটি নামে পরিচিত হতো।

ঘণ্টায় ঝড়ের গতিবেগ ৭৪ মাইল ছাড়িয়ে গেলে হারিকেন, সাইক্লোন, বা টাইফুন হিসেবে ভাগ করা হয় ঝড়গুলিকে।

বর্তমান যুগে এই তিনটির একটি হলে তবেই কোনও ঝড়কে একটি বিশেষ নাম দেওয়া হয়। যার দায়িত্ব পড়ে একাধিক দেশের ওপর।

ট্রপিক্যাল সাইক্লোনের আনুষ্ঠানিক নামকরণ দায়িত্বে পালন করে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের আওতায় থাকা ১১টি সতর্কতা কেন্দ্র। যেগুলো একাধিক দেশে ছড়িয়ে রয়েছে।

চূড়ান্ত অনুমোদনের জন্য সব নাম জমা পড়ে এই সংস্থার আঞ্চলিক ট্রপিক্যাল সাইক্লোন কমিটির কাছে। একবার নাম চূড়ান্ত হয়ে গেলে তা বদল করা যায় না।

ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছে যার দ্বারা বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করা হয়। প্রয়োজন মতো প্রস্তাবিত এই নামগুলো থেকে বেছে নেয়া হয় একটি।

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সৃষ্ট ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠানোর দায়িত্ব রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান এবং থাইল্যান্ডের উপর। সম্প্রতি এই তালিকায় যোগ হয়েছে ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরশাহী।

বিগত বেশ কয়েক বছর ধরে এই ১৩টি দেশের কাছে ১৩টি করে সাইক্লোনের নাম জমা করা হয়েছে। সেই ১৬৯টি নামের তালিকা থেকেই বেছে নেয়া হয়েছে বাংলাদেশের দেয়া ‘ফণী’, পাকিস্তানের দেয়া ‘তিতলি’, মালদ্বীপের দেয়া ‘আইলা’ কিংবা থাইল্যান্ডের দেয়া ‘আমফান’।

আরও পড়ুন: সিত্রাং আছড়ে পরতে পারে বাংলাদেশের উপকূলে!

এবারের সাইক্লোনটির নামকরণও করেছে থাইল্যান্ড। সিত্রাং পরবর্তী ঝড়ের নামও আগে থেকেই ঠিক করা রয়েছে। সিত্রাংয়ের পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘মন্দোস’। যার নামকরণ করেছে সৌদি আরব। তার পরের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইয়েমেন। নামটি হলো ‘মোচা’।


একাত্তর/আরএ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর