ডিবি পরিচয়ে ডাকাতির হোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০২:০০ পিএম

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১টায় কলারোয়ার সোনাবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত হাফিজুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা র‌্যাব-৬ এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আহমেদ জানান, গত বছরের ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাবুলিয়া বাজারের পাশে আক্তারুল ইসলাম নামে একজনকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করেন হাফিজুল ও তার সঙ্গীরা। এসময় তার চোখে কাল কাপড় বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেন তারা। পরবর্তীতে ভুক্তভোগী আক্তারুল ইসলাম নিজে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির মূলহোতা হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: কাহালুতে ট্রেনে কাটা পড়া তরুণের মরদেহ উদ্ধার

গ্রেপ্তারকৃত আসামী হাফিজুল ইসলামকে মামলার তদন্ত কাজে নিয়োজিত সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কোম্পানি কমান্ডার। 


একাত্তর/জো 

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর