হ্যালোইন ট্র্যাজেডি: এখনও নিখোঁজ ২৬০০ জন

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০২:২১ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিতের ঘটনার পর এখনও দুই হাজার ৬০০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছেন। 

রোববার (৩০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পদদলনের ঘটনার পর থেকে ২৬০০ জনের নিখোঁজ হওয়ার প্রতিবেদন পেয়েছে সিউলের মেট্রোপলিটন সরকার। প্রতিবেদনগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে আসা ফোন কলের মাধ্যমে তদন্ত চলছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে হ্যালোইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১৫১ জন প্রাণ হারান। এদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিকও রয়েছেন। নিহতদের বেশিরভাগই কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণী। 

দমকল বাহিনীর প্রধান চই সুঙ-বিওম জানান, হ্যালোইন উৎসবে অংশ নিতে এদিন ইটাইওনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

আরও পড়ুন: হ্যালোইন উৎসবে পদদলিতে নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি

সেখানে কোনও গ্যাস লিকেজ অথবা অগ্নিকাণ্ডের কারণে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে ধারণা প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে পুরো বিষয়টি খতিয়ে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনার পুনরাবৃত্তি যে না ঘটে সব ধরনের ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশটিতে রোববার থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।


একাত্তর/এসজে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর