ভারতে সেতু ভেঙে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১১:১৯ এএম

গুজরাটের মরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় সেতু কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানান, এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। এছাড়াও নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ছয় লাখ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। উদ্ধার করা হয়েছে ১৭৭ জনেরও বেশি লোককে। 

জানা গেছে, রাজকোটের বিজেপি সংসদ সদস্য মোহনভাই কল্যাণজি কুন্ডারিয়ার ১২ আত্মীয়ও এই দুর্ঘটনায় মারা গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানান, রাতভর সবাই ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনী, এনডিআরএফ, বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। রাতে ২০০'রও বেশি জওয়ান উদ্ধার এবং ত্রাণ অভিযানে নিযুক্ত ছিলেন। 

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে মরবি দুর্ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। সারারাত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে।

গুজরাটের সিওওর মতে, ভারতীয় নৌবাহিনীর ৫০ জন কর্মী নিয়ে এনডিআরএফ-এর তিনটি স্কোয়াড ও বিমান বাহিনীর ৩০ জন কর্মী নিয়ে উদ্ধার ও ত্রাণ অভিযানের জন্য সেনাবাহিনীর দুইটি কলাম এবং রাজকোট, জামনগর, দিউ ও সুরেন্দ্রনগর থেকে উন্নত সরঞ্জাম নিয়ে ফায়ার ব্রিগেডের সাতটি দল পরিস্থিতি সামাল দেয়। 

এছাড়াও এসডিআরএফের তিনটি এবং রাজ্য রিজার্ভ পুলিশের দুইটি স্কোয়াডও উদ্ধার ও ত্রাণ অভিযানের জন্য মরবি পৌঁছায়। আহতদের চিকিৎসার জন্য রাজকোট সিভিল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ডও তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।

এনডিআরএফের ডিআইজি মহসেন শাহিদি জানিয়েছেন, ভাদোদরা বিমানবন্দর থেকে এনডিআরএফ-এর আরও দুটি দল রাজকোট বিমানবন্দরে পাঠানো হচ্ছে। এনডিআরএফ দলসহ বিমান বাহিনী ত্রাণ তৎপরতায় রওনা হয়েছে। এছাড়া জামনগর ও আশেপাশের অন্যান্য স্থানে উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: এবার ড্রোন হামলা নিয়ে কানাডার দিকে আঙুল তুললো রাশিয়া

অপরদিকে, দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মরবি দুর্ঘটনার কারণে আদমপুরের রোড শোসহ তার সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন। সোমবার হরিয়ানার আদমপুরে উপনির্বাচনের জন্য রোড শো করার কথা ছিল তার। 


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর