এবার ড্রোন হামলায় কানাডার দিকে আঙুল রাশিয়ার

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৪:০৯ পিএম

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলায় ব্যবহৃত ড্রোনগুলোতে কানাডায় তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (৩১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত করা ড্রোনগুলোতে ব্যবহৃত 'ন্যাভিগেশন মডেল' পরীক্ষা করে সেগুলো কানাডায় তৈরি করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। 

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাভিগেশন রিসিভারের মেমোরি থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ওডেসা শহরের কাছে উপকূল থেকে ড্রোনগুলো চালনা করা হয়। 

শনিবার (২৯ অক্টোবর) অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে রাশিয়ার নৌবহরে ১৬টি ড্রোন হামলা চালায় বলে অভিযোগ করেছে রাশিয়া। তাদের দাবি, হামলার পরই ড্রোনগুলোকে ভূপাতিত করতে সমর্থ হয় তারা। 

রাশিয়া বলছে, 'শস্য করিডরের' নিরাপদ এলাকা দিয়ে যাওয়ার পর পথ পরিবর্তন করে সেভাস্তোপোলের দিকে অগ্রসর হয় ড্রোনগুলো। 

ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানিতে ব্যবহৃত জাহাজ থেকে ড্রোনগুলো চালনা করে থাকতে পারে কিয়েভ বা তার পশ্চিমা মালিকেরা, দাবি রাশিয়ার। 

আরও পড়ুন: ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

এ হামলায় কিয়েভ যুক্তরাজ্যের সামরিক 'বিশেষজ্ঞদের' সহায়তা নিয়েছে বলেও অভিযোগ করেছে রাশিয়া। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য। 

এদিকে, এ হামলার জেরে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে জাতিসংঘের মধ্যস্থতায় কিয়েভের সঙ্গে তিন মাস আগে হওয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মস্কো। 


একাত্তর/এসজে

রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর