শাশুড়ি হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০২:১৮ পিএম

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজা পাওয়া আসামির নাম অজিরন বেগম (৩৯)। তিনি জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের বাসিন্দা।

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান। 

মামলার বিবরণে জানা যায়, নাইমুড়ী গ্রামের শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে আমেনার বিবাদ লেগেই থাকতো। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন বড় এলাকা

মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়া বিচারক এ রায় ঘোষণা করেন।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর