সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন বড় এলাকা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০১:১৪ পিএম

সিরাজগঞ্জ সদরে আবারো শুরু হয়েছে যমুনা নদীর ভাঙন। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন এলাকার অর্ধশতাধিক মানুষ। শঙ্কায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। 

ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালু তোলায় তাদের এই দুর্ভোগ। হামলা আর মামলার ভয়ে বালু তোলার প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না কেউ। 

তবে, পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। তারা বলছে, শুধু বালু তোলা নয়, নদীর গতিপথ পরিবর্তনে এমন ভাঙন শুরু হয়েছে। 

গত বছর যমুনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা, পাঁচঠাকুরী বালিঘুঘরি এলাকার অসংখ্য বসতভিটাসহ ফসলি জমি। 

এরপর কিছুদিন দীর্ঘদিন বন্ধ ছিলো ভাঙন। গত রোববার নতুন করে ভাঙন শুরু হয়েছে যমুনায়। এরই মধ্যে নদীতে চলে গেছে প্রায় ১০টি বসতবাড়ি। 

সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ের অনেকেই ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। 

ইতোমধ্যে আশপাশের ২০/২৫টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশের নদীতীর রক্ষা বাঁধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়কটিও ভাঙন ঝুঁকিতে রয়েছে।

ভাঙনে এরই মধ্যে ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। 

তিনি বলেন, ভাঙনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। এতেই বিপত্তি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডও নির্বিকার। স্থানীয়রা প্রতিবাদ করলে মিলছে হামলা মামলার হুমকি। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলে বালু মহাল আছে কিনা, তা তাদের জানা নেই। তবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙছে না, নদী ভাঙছে গতিপথ পরিবর্তনের কারণে। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কর্মকার জানান, ওই একই স্থানে গত বছর ভেঙে গেলে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিলো। 

আরও পড়ুন: ইলিশ নয়, জেলের জালে ধরা পড়ছে বড় পাঙ্গাশ

স্থায়ী মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। রোববার ভোর থেকে যমুনা নদীর উল্টো স্রোত পূর্বের ভাঙন স্থানে আঘাত হানে। ফলে সেখানে ভাঙন দেখা দিয়েছে।

এদিকে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা একই সাথে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও জানিয়েছেন তারা। 


একাত্তর/এসজে

ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর