নতুন সময়সূচিতে চলছে অফিস

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:৩৭ এএম

চলমান কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় অফিসের সময়সূচিও সমন্বয় করা হয়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস খোলা থাকবে। কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী তিনদিন অফিস চলবে ছয় ঘণ্টা করে।

অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

শনিবার রাতে ধানমণ্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, স্বাভাবিক হয়ে আসছে। একটা পর্যায়ে জনগণের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসলে আমরা কারফিউ তুলে নেব।

গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি এবং একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়। পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারা দেশে মোতায়েন করা হয় সেনা সদস্যদের।

প্রথমদিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়েছে।

শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।

নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

একাত্তর/আরএ
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।
সারাদেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর