আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:১৪ পিএম

ইসরাইলের সাধারণ নির্বাচনে জয়লাভ করে আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বুধবার (২ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত গণনা হওয়া ৮৬ শতাংশ ভোটে দেখা গেছে, ১২০টির মধ্যে ৬৫টি আসন পেতে চলেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতৃত্বে গঠিত কোয়ালিশন দল। 

এদিন স্থানীয় সময় ভোর তিনটায় স্ত্রী সারাকে নিয়ে জেরুসালেমে নির্বাচনের ভেন্যুতে আসেন নেতানিয়াহু।

এসময় তিনি বলেন, 'ইসরাইলের জনগণের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে আস্থার ভোট জিতেছি'। 

তবে, নির্বাচনে জয়ের জন্য উগ্র-জাতীয়তাবাদী রিলিজিয়াস জায়োনিজম পার্টির সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করতে হবে তাকে। আরব-বিদ্বেষী মনোভাব এবং 'অননুগত' রাজনীতিবিদ ও নাগরিকদের নির্বাসনে পাঠানোর পরামর্শ দিয়ে সমালোচিত হয়েছেন রিলিজিয়াস জায়োনিজম পার্টির দুই নেতা ইতামার বিন-গাভির ও বেজাজেল স্মতরিচ। 

এদিকে, তেল আবিবে বর্তমান প্রধানমন্ত্রী ইয়েইর লাপিদ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এখনও 'কোনকিছুই' ঠিক হয়নি, এবং চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করবে তার মধ্য-বামপন্থী ইয়েশ আতিদ পার্টি। 

৭৩ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে একজন। পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপনের পক্ষে সমর্থন দিয়ে আসছেন তিনি। ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্বের সমাধানে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাও করে আসছেন তিনি। 

দুর্নীতি ও প্রতারণার অভিযোগে আদালতে বিচার চলছে তার। যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন, তার লিকুদ পার্টির নেতৃত্বে থাকা কোয়ালিশন পার্টি জানিয়েছে, ক্ষমতায় এলে এ সংক্রান্ত আইন সংস্কার করবে তারা। তেমনটা হলে নেতানিয়াহুর বিচারকার্য থেমে যাবে। 

নির্বাচনের আংশিক ফলে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি আসন পেয়ে জাতীয়তাবাদী ও ধর্মীয় পার্টিগুলোর সহায়তায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। বর্তমান প্রধানমন্ত্রী ইয়েইর লাপিদের ইয়েশ আতিদ পার্টি ২৪টি আসন পেতে চলেছে। 

অন্যদিকে ১৪টি আসন পাওয়া রিলিজিয়াস জায়োনিজম পার্টির নেতা ইতামার বিন-গাভিরের বিরুদ্ধে বর্ণবাদে উসকানি ও সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে। উগ্র জাতীয়তাবাদী বর্ণবিদ্বেষী প্রয়াত নেতা মেইর কাহানের একজন একনিষ্ঠ সমর্থক তিনি। 

আরও পড়ুন: হার স্বীকার না করলেও ক্ষমতা হস্তান্তরে রাজি বলসোনারো

তবে ক্ষমতায় এলে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিন-গাভির, এমনকি 'যারা তাকে ঘৃণা করে তাদের জন্যও'। 

ইসরাইলে গত চার বছরে এ নিয়ে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হলো। নেতানিয়াহু জিতে গেলে সেটি তার জন্য হবে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। কেননা, ২০২১ সালের নির্বাচনে ভিন্ন মতাদর্শের কয়েকটি দলকে একত্রিত করে সরকার গঠন করেছিলেন ইয়েইর লাপিদ, যার উদ্দেশ্য ছিল নেতানিয়াহুর ক্ষমতায় আসা অসম্ভব করে দেয়া। 


একাত্তর/এসজে

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর