হার স্বীকার না করলেও ক্ষমতা হস্তান্তরে রাজি বলসোনারো

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী লুলা দা সিলভার কাছে পরাজয় স্বীকার না করলেও, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 

হেরে যাওয়ার পর মঙ্গলবার (১ নভেম্বর) প্রথমবারের মতো জনসম্মুখে নির্বাচন নিয়ে মন্তব্য করেন বলসোনারো। 

এসময় তিনি বলেন, ভোট নিয়ে 'ক্ষোভ ও অবিচারের অনুভূতি' থেকে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। 

নির্বাচনের ফলকে বলসোনারো চ্যালেঞ্জ জানাবেন বলে ধারণা করা হচ্ছিলো। তবে শেষ মুহূর্তে নিজের চিব অব স্টাফ সিরো নোগেইরাকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। 

রোববারের (৩০ অক্টোবর) নির্বাচনের প্রায় ৪৪ ঘণ্টা পর এ নিয়ে মুখ খুললেন বলসোনারো। এ বিলম্বের কারণে আশঙ্কা করা হচ্ছিলো, অল্প ব্যবধানে হেরে যাওয়ায় ফল নিয়ে সন্দেহ প্রকাশ করবেন তিনি।

তার এ নীরবতার মধ্যেই রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন তার সমর্থকরা। সাবেক প্রেসিডেন্ট লুলাকে ক্ষমতায় আসা থেকে ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের আহবান জানান কেউ কেউ। 

জানা গেছে, মহাসড়ক অবরোধের ফলে জ্বালানি ও পণ্য সরবরাহ এবং প্রধান প্রধান বন্দরে শস্য রপ্তানি বাধাগ্রস্ত হয়। 

নিজের সংক্ষিপ্ত ভাষণে বলসোনারো ঠাট্টাচ্ছলে বলেন, তাকে সাংবাদিকরা মিস করবেন। তাকে যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করার কথা রয়েছে। 

সম্পত্তির ক্ষতি বা 'আসা-যাওয়ার অধিকার ব্যাহত' না করতে সমর্থকদের প্রতি আহবান জানান বলসোনারো। তবে তাদেরকে বাড়ি ফিরতেও বলেননি তিনি। 

ব্রাজিলিয়ান রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক আন্দ্রে সিজার বলেন, 'বলসোনারো এই আগুন নেভাননি। মহাসড়কে বিক্ষোভকারীদের সমালোচনা না করে তিনি তার কট্টর সমর্থকদের উদ্দেশ্য করে কথা বলেছেন'।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে পারে রাশিয়া 

এদিকে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে লুলার দপ্তরের সাথে যোগাযোগ শুরু করেছেন বলসোনারোর চিফ অব স্টাফ ও ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুরাও। বলসোনারোর মিত্ররাও নির্বাচনের ফল মেনে নিতে তার প্রতি আহবান জানিয়েছেন। 

অন্যদিকে, ক্ষমতা হস্তান্তর করতে রাজি হওয়ার মাধ্যমে বলসোনারো নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। 


একাত্তর/এসজে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর