টুইটারের বিকল্প হিসেবে মাস্টোডন'র দিকে ঝুঁকছেন গ্রাহকরা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১২:৫০ পিএম

ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য মাসিক আট ডলারের বিনিময়ে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছেন। ইতোমধ্যে কার্যকরও হয়ে গেছে এই ব্যবস্থা। আরও ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির কনটেন্ট নিয়ন্ত্রণ নীতিমালা পরিবর্তনের। 

এরই জেরে তুমুল জনপ্রিয় এই অ্যাপটির বিকল্প খুঁজতে শুরু করেছেন গ্রাহকরা। আর এক্ষেত্রে তাদের পছন্দের শীর্ষে রয়েছে মাস্টোডন নামের একটি অ্যাপ। 

সোমবার (৭ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত এক সপ্তাহে মাস্টোডনে যোগ দিয়েছেন প্রায় দুই লাখ ৩০ হাজার নতুন ব্যবহারকারী। আর এতে প্ল্যাটফর্মটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখেরও বেশি। 

বাইরে থেকে দেখতে মাস্টোডন অনেকটা টুইটারের মতই। ব্যবহারকারীরা পোস্ট লিখতে পারবেন যার নাম 'টুট'। এগুলোতে জবাব দেয়া, লাইক দেয়া ও রিপোস্ট করা যাবে, আর ব্যবহারকারীরা একে অপরকে ফলো করতে পারবেন। 

তবে এর কাজ করার প্রক্রিয়া টুইটারের চেয়ে অনেকটাই ভিন্ন। আর এ কারণেই এর প্রতি আকৃষ্ট হচ্ছেন গ্রাহকরা, যদিও নতুন ব্যবহারকারীরা এটিকে বুঝতে একটু বিভ্রান্তির সম্মুখীনও হচ্ছেন। 

ছয় বছর বয়সী এই প্ল্যাটফর্মটি বর্তমানে সবচেয়ে বেশি সক্রিয়। তবে নতুন ব্যবহারকারীদের চাপ সামলাতে এটিকে হিমশিম খেতে হচ্ছে। 

অ্যাপটিতে অনেক ধরণের সার্ভার রয়েছে, যেগুলো ভাগ করা হয়েছে দেশ, শহর বা আগ্রহের বিষয়ের ওপর ভিত্তি করে, যেমন সামাজিক যোগাযোগ, প্রযুক্তি বা গেমিং। 

নতুন ব্যবহারকারীরা যেকোনো একটি সার্ভার ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে একজন ব্যবহারকারী সব ধরণের সার্ভারের ব্যবহারকারীকে ফলো করতে পারবেন। 

আরও পড়ুন: প্রথম মানুষের শরীরে দেয়া হলো পরীক্ষাগারে তৈরি রক্ত

আলাদা আলাদা সার্ভার ব্যবহারের কারণ হলো, মাস্টোডন একটি সার্ভার নয়, বরং অনেকগুলো সার্ভারের সমষ্টি। এসব সার্ভার সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে। 

এই মুহূর্তে প্ল্যাটফর্মটিতে কোনও বিজ্ঞাপনের ঝঞ্ঝাট নেই। কোনও কোনও সার্ভার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের ডোনেশন দিতে হলেও, এর অনেকটাই এখন পর্যন্ত বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত।  


একাত্তর/এসজে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর