খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর 'দুর্ঘটনায় নিহত'

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

রাশিয়া অধিকৃত খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ত্রেমুসভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

বুধবার (৯ নভেম্বর) রাশিয়ান সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। খেরসনের আঞ্চলিক গভর্নরের দপ্তর থেকে জানানো হয়েছে, গাড়ি দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী স্ত্রেমুসভের মৃত্যু হয়েছে। 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের অন্যতম সমর্থক ছিলেন স্ত্রেমুসভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক বিবৃতির জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি।

ইউক্রেন আক্রমণের দুই মাস পর স্ত্রেমুসভকে খেরসনের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। বিশ্বাসঘাতকতার জন্য ইউক্রেনের পুলিশ তার খোঁজ করছিলো। 

স্ত্রেমুসভ প্রায়ই চলন্ত গাড়ি থেকে যুদ্ধের ফ্রন্টলাইনের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করতেন। সাম্প্রতিক সময়ে দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহবান জানিয়ে আসছিলেন তিনি। 

আরও পড়ুন: রাজা চার্লসের ওপর ডিম ছুঁড়ে তরুণ আটক

উল্লেখ্য, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার দখল করা একমাত্র বড় শহর খেরসন। সম্প্রতি এই শহরে রাশিয়ান সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বড় ধরণের যুদ্ধের আশঙ্কায় সেখান থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র সরে যেতে আহবান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 


একাত্তর/এসজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর