মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুইজন নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১১:৩০ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ফাড়াবাড়ি হতে শহরের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাড়াবাড়ী গ্রামের আফাজউদ্দীনের ছেলে হাসান (৩০)। একই গ্রামের ফিরোজ হাসান আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত দু’জনেই অটোরিকশা চালক। পাশাপাশি তারা কাঁচামালের ব্যবসা করে থাকেন। জেলা শহরে টাকা নেওয়ার জন্য  ফাড়াবাড়ি থেকে শহরের দিকে আসছিলেন তারা। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। 

ঠাকুরগাঁও ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলে তিনজন আরোহী গাছের সাথে ধাক্কা লেগে অচেতন অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন

দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুইজনের মৃত্যু হয়৷ অপর একজন চিকিৎসাধীন রয়েছেন৷ 


একাত্তর/জো

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর