পলিথিনে মোড়ানো একদিনের নবজাতক উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৫:১৫ পিএম

নরসিংদীতে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একদিনের একটি নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে জেলার মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন একটি ঝোপে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতক মাটিতে পড়েছিল। শিশুটির কান্নার শব্দে এলাকাবাসী তাকে দেখতে পায়। পরে পুলিশের সহায়তায় নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: উড়ে গেলো আকবরের গানের পাখিটি

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার আনিসুর রহমান জানান, নবজাতকটি কন্যা সন্তান। তার চিকিৎসা চলছে। শিশুটির বয়স এক দিনের বেশি হবে না। বর্তমানে শিশুটি ভালো আছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। 


একাত্তর/এসি

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর