যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিন ফুটবলারকে গুলি করে হত্যা

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় এক বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। নিহত তিন জনই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। অন্যদিকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে গোলাগুলির এ ঘটনা ঘটে। 

বন্দুক হামলায় নিহতরা হলেন, দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, চতুর্থ বর্ষের ছাত্র ডি'শন পেরি এবং তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস। তাদের মরদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে।

স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি পার্কিং গ্যারেজে বাসটি নিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

image


পুলিশ বলছে, এখন পর্যন্ত হামলার সম্ভাব্য কোনো উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। 

এদিকে এ হামলার ঘটনায় সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বাতিল করা হয়। 

স্থানীয় পুলিশ প্রধান টিমোথি লংগো সিনিয়র জানান, সন্দেহভাজন হামলাকারীর নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র। ২২ বছর বয়সী এই যুবকও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া (ইউভিএ) অ্যাথলেটিক্স ডিরেক্টর কার্লা উইলিয়ামস এক বিবৃতিতে বলেছেন, একজন মা হিসাবে তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য কষ্ট অনুভব করেন। 

তিনি আরও বলেন, আমরা তিনজন প্রতিভাবান এবং উজ্জ্বল যুবককে হারিয়েছি। আমি তাদের পিতামাতা এবং প্রিয়জনদের জন্য শান্তি, সান্ত্বনা এবং আশার জন্য প্রার্থনা করি।

image

আরও পড়ুন: বান্দরবানের মিয়ানমার সীমান্তে গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৬৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে। যার অধিকাংশই ঘটেছে বিভিন্ন স্কুলে। সিএনএনের পরিসংখ্যান বলছে, এসব ঘটনায় প্রতিটি ক্ষেত্রে অন্তত এক জনকে গুলি করা হয়েছে। 

তবে মার্কিন ইতিহাসের সবচেয়ে মারাত্মক স্কুল শ্যুটিং এর ঘটনা ঘটে ২০০৭ সালে। ভার্জিনিয়া টেক-এ ২৩ বছর বয়সী একজন ছাত্র আত্মহত্যা করে মারা যাওয়ার আগে ৩২ জনকে হত্যা করেছিল।


একাত্তর/আরবিএস  

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর