ছয় হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জান্তা

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত, একজন জাপানি সাংবাদিক এবং একজন অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টাসহ প্রায় ছয় হাজার বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জান্তার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান, অস্ট্রেলিয়ান অর্থনীতি উপদেষ্টা শন টার্নেল এবং জাপানি সাংবাদিক তোরু কুবোতাকে ‘জাতীয় দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হবে’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি গত বছর সামরিক অভ্যুত্থানের পর থেকে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং রক্তক্ষয়ী দমন-পীড়নের ফলে ভিন্নমতের হাজার হাজার লোক জেলে গেছে। এছাড়াও অভিযানে কয়েক ডজন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ৬০০ নারী বন্দীসহ পাঁচ হাজার ৭৭৪ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। 

তবে, ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানের সময় ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা তারা জানায়নি।

বোম্যান, যিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আগস্টে তার স্বামীর সাথে আটক করা হয়েছিল। কারণ তিনি তার বিদেশীর নিবন্ধন সনদপত্রে তালিকাভুক্ত ঠিকানা থেকে ভিন্ন ঠিকানায় বসবাস করছেন।

পরে তাদের এক বছরের জেল হয়। তার স্বামী বিশিষ্ট শিল্পী হিতেন লিনকেও মুক্তি দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পরপরই যখন শন টার্নেলকে আটক করা হয়, তখন মিয়ানমারের বেসামরিক নেতা সু চির উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তিনি।

সেপ্টেম্বরে তাকে এবং সু চিকে সরকারী গোপনীয় আইন লঙ্ঘনের কারণে একটি জান্তা আদালত দোষী সাব্যস্ত করে এবং প্রত্যেককে তিন বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়।

২৬ বছর বয়সী কুবোতাকে জুলাই মাসে ইয়াঙ্গুনে একটি সরকারবিরোধী সমাবেশের কাছে মিয়ানমারের দুই নাগরিকের সাথে আটক করে এবং ১০ বছরের কারাদণ্ড দেয়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়লো

মিয়ানমারে জাপানের দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, জান্তা কর্তৃপক্ষ তাদের ‘জানিয়েছে কুবোতাকে আজ মুক্তি দেওয়া হবে।’

আর সামরিক জান্তা বলেছে, কুবোতা ‘আজ জাপানের উদ্দেশে রওনা হবেন।’ 


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর