কাতার বিশ্বকাপে জঙ্গি হামলার ছক কষছে আইএস

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৩:৪৮ পিএম

রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া কাতারে বিশ্বকাপে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস) সমর্থকরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজোন প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন হামলার পরিকল্পনা করছে আইএস সমর্থকরা। 

প্রতিবেদনটিতে বলা হয়, কিছু আইএস সমর্থকরা মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’র মাধ্যমে হামলার ডাক দিয়েছে। আইএস বিরোধিতা করে আসা দেশগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু বলে ধারণা করা হচ্ছে। 

এমন এক টেলিগ্রাম বার্তায় বলা হয়, ‘শুদ্ধি অভিযান চলছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে আপনার গোল করুন। গোলপোস্ট ফাঁকা আছে।’

আইএস সমর্থকরা হিংসাত্মক এবং জৈবিক আক্রমণের দিকে নজর দিচ্ছে। তারা মনে করছে, এটিই সুবর্ন সুযোগ। সারা বিশ্বের অনেক শত্রু দেশের অনেক মানুষকে একসাথে পাওয়া কঠিন। তাই যা করার, এখানেই করতে হবে।

আইএস সন্ত্রাসীরা বেলজিয়াম, কানাডা, ফ্রান্সের মত দেশগুলোর দিকে ইঙ্গিত করছে। যদিও তারা নির্দিষ্ট কোন দেশকে লক্ষ্য করেনি। কোন ফুটবল দলের উপরে আক্রমণের কথাও বলেনি তারা। যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: এক দশকে চাঁদে মানববসতির আশা নাসার

আইএস জঙ্গি সমর্থকদের একটি টেলিগ্রাম চ্যানেলে দু’টি ইনফোগ্রাফিক্স শেয়ার করা হয়েছে। প্রথমটিতে আইএসকে হারাতে যেসব দেশ জোটবদ্ধ ছিলো তাদের দেখা যাচ্ছে। দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলের তালিকা।


একাত্তর/জো 

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। একে সম্প্রতি বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত ছয়জন সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। এসময় সেনাদের পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হন। 
আফগানিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর