পাকিস্তানে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ১৮ 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত ছয়জন সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। এসময় সেনাদের পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হন। 

আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর দ্য ডন’র।

আহত চার সেনার অবস্থা গুরুতর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। 

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে সেনা ও হামলাকারীদের নিহতের সংখ্যা জানিয়েছে। তবে আহত সেনার বিষয়ে কিছুই ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এক দল সন্ত্রাসী দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে ছয় জন সেনা ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে আরও সাতজন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। 

এদিকে, পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর