জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, ২৬ পর্যটক নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। একে সম্প্রতি বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জতাতিক গণমাধ্যমের।

মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলার ঘটনা ঘটে। 

এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়ো।

এদিকে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ভারী অস্ত্রেসস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারীরা যখন গুলি চালানো শুরু করে, তখন স্থানীয়রা, যারা পর্যটকদের কাছে মালামাল বিক্রি করেন, তারা নিরাপদস্থানে সরে যান। এতে শুধুমাত্র পর্যটকরা গোলাগুলির মাঝে পড়েন। তখন তাদের ওপর নির্বিচার গুলি ছোড়া হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন, এই নৃশংসতার হোতাদের বিচার হবে... তারা রেহাই পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি নিরাপত্তা বৈঠক করতে কাশ্মীরে যাচ্ছেন। 

সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা কমলেও গত জুনে হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাসে হামলায় ৯ জন নিহত হন। ১৯৮৯ সাল থেকে এই অঞ্চলে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, যদিও গত কয়েক বছরে সহিংসতা কমেছে। 

মঙ্গলবারের এই হামলার আগের দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফরে এসেছেন। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সম্ভবত বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য অতীতে বিদেশি উচ্চপদস্থ ব্যক্তিদের সফরের সময় কাশ্মীরে বড় হামলার রেকর্ড রয়েছে।

একাত্তর/এসি
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘ দিনের আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তাপ ছড়াল। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক কড়া বক্তব্যে পাকিস্তান সোজা জানিয়ে দিয়েছে , কাশ্মীর কখনই ভারতের...
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নাউগাম পুলিশ স্টেশনে রাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এতে পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যসহ আহত হয়েছেন ২৯ জন।
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান। 
অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যসহ তার চার সহযোগী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর