নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাত ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৫:২০ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতি ও স্বর্ণালংকার লুণ্ঠনের ঘটনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি পাইপগান, দুটি শাবল, তিনটি দা ও ১৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তার ৭ জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের খোরশেদ আলম টিপু (৩৭), ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার মহিষচর গ্রামের নূর কাশেম মোহন (২৬), ভোলার তজুমুদ্দির দক্ষিণ চাচড়া গ্রামের ইউছুফ (৩৫), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর বাগ্গা গ্রামের ফারুক (৪০), বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের মুরাদ হোসেন (২৫), সদর উপজেলার দাউদপুর গ্রামের রুবেল (২৬) ও সেনবাগের গাজীরহাট গ্রামের নূর ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড পূর্বপাড়া চাঁদ মিয়া বেপারি বাড়ির জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতিকালে ১০ থেকে ১৫ জনের একটি দল ওই বাড়ির জাকিরের বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে এবং বেঁধে ফেলে।

পরে ডাকাতদল ওই ঘর থেকে প্রায় ৩১ ভরি স্বর্ণ, দুটি ডায়মন্ড সেট, নগদ ৬ লাখ ৮৫ হাজার টাকাসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে ও সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হকের নেতৃত্বে রোববার রাতে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

পরে অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্বর্ণের দোকান থেকে স্বর্ণগুলো ও তাদের হেফাজত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আসামিদের সোমবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর