৩০ বছর আগে হিমায়িত ভ্রূণ থেকে যমজ শিশুর জন্ম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে ৩০ বছর আগে হিমায়িত ভ্রূণ থেকে এক জোড়া যমজ শিশুর জন্ম হয়েছে। এটি সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্মের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার (২৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯২ সালের ২২ এপ্রিল তরল নাইট্রোজেনে মাইনাস ১২৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভ্রূণটি হিমায়িত করা হয়। 

র‍্যাচেল রিজওয়ে নামের চার সন্তানের জননী এক নারী গত ৩১ অক্টোবর ওই যমজ শিশুদ্বয়ের জন্ম দেন। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এম্ব্রিও ডোনেশন সেন্টার (এনইডিসি) জানিয়েছে, এর মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে লিডিয়া অ্যান ও টিমথি রোনাল্ড রিজওয়ে নামের ওই দুই শিশু। দান করা ভ্রূণ থেকে তারা এক হাজার ২০০'রও বেশি শিশু জন্মদানে সাহায্য করেছে বলে দাবি তাদের। 

৩০ বছর আগে এক বিবাহিত দম্পতির কাছ থেকে আইভিএফ পদ্ধতিতে এই ভ্রূণটি সংগ্রহ করা হয়। 

এর আগে সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্মের রেকর্ড ছিল মলি গিবসন নামের এক শিশুর। ২৭ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে ২০২০ সালে জন্ম হয় তার। 

আরও পড়ুন: চীনে আইফোন কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

এক বিবৃতিতে এনইডিসি বলে, এই ঘটনা অন্যদেরকে ভ্রূণ দত্তক নিতে উৎসাহিত করবে বলে আশা তাদের।

যমজ শিশুদ্বয়ের বাবা ফিলিপ রিজওয়ে বলেন, ঈশ্বর যখন লিডিয়া ও টিমথিকে জীবন দেন তখন আমার বয়স মাত্র পাঁচ বছর। এক দিক থেকে দেখলে ওরা আমাদের সবচেয়ে বড় সন্তান, যদিও ওদের বয়স সবচেয়ে কম। এই ঘটনার মধ্যে অদ্ভুত কিছু একটা রয়েছে। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর