চারদিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:২৯ পিএম

সড়ক উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ।

বুধবার (২৩ নভেম্বর) ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) থেকে এ বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়ক উন্নয়ন কাজ চলবে। সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কায় উক্ত করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে।

‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে এই উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত।

বিমানবন্দর রেলস্টেশন থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক ও ছয়টি উড়ালসেতু রয়েছে।

আরও পড়ুন: চলতি অর্থবছরেই শুরু হবে পাতাল রেলের কাজ

উল্লেখ্য, উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট পর্যন্ত এলাকার সড়কের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাকিটা হচ্ছে সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনে। গত ৬ নভেম্বর টঙ্গী থেকে হাউজবিল্ডিং পর্যন্ত উড়াল সড়কের একটি অংশ খুলে দেওয়া হয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহে পুরো বিআরটি প্রকল্প চালু হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানিয়েছেন।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর