আইএস বন্দিশিবিরে নিরাপত্তা না দেয়ার হুমকি কুর্দিশ সেনাদের

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:২২ এএম

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের স্থানীয় কুর্দিশ সেনারা জানিয়েছেন, সেখানে তুরস্ক হামলা অব্যাহত রাখলে বন্দি করে রাখা আইএস জঙ্গিদের আর নিরাপত্তা দিতে পারবেন না তারা। 

শুক্রবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক নতুন করে হামলা চালালে ক্যাম্প ত্যাগ করার হুমকি দিয়েছে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সৈন্যরা। 

ইস্তাম্বুলে বোমা হামলার জবাবে ওই অঞ্চলে শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তুরস্ক। ইস্তাম্বুলে হামলার জন্য সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে তুরস্ক। 

যুক্তরাষ্ট্র কর্তৃক সমর্থিত এসডিএফ এ হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এটিকে তুরস্ক পূর্ব-পরিকল্পিত আন্তঃসীমান্ত হামলার ছুতা হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তাদের। 

এর আগে বুধবার (২৩ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, হামলা 'মাত্র শুরু হয়েছে' এবং একটি 'নিরাপত্তা করিডর' স্থাপনের মাধ্যমে তিনি তুরস্কের সীমান্তকে সুরক্ষিত করতে বদ্ধপরিকর। 

তবে এসডিএফ প্রধান জেনারেল মজলুম আবদি বলেন, সিরিয়ায় স্থল অভিযান চালানোর ফলে জঙ্গিগোষ্ঠী আইএস-এর পুনরুত্থান ঘটতে পারে। 

তিনি বলেন, 'এর ফলে সিরিয়ায় দ্বিতীয়বারের মতো গৃহযুদ্ধ শুরু হবে এবং আইএস-এর বিরুদ্ধে আমাদের সন্ত্রাসবিরোধী কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক কোয়ালিশনের অংশ হিসেবে আইএসকে আম্র পরাজিত করেছি, এবং তুরস্ক যা করছে তার ফলে এই সবকিছু বিফল হবে'। 

আরও পড়ুন: তীব্র শীতে বিদ্যুৎ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন

ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যাম্পেইনের সময় সিরিয়ায় কুর্দিশ বাহিনীর ওপর ব্যাপকভাবে নির্ভর করে যুক্তরাষ্ট্র। সন্দেহভাজন আইএস জঙ্গি ও তাদের পরিবারের সদস্যদের যেসব ক্যাম্পে আটকে রাখা হয়েছে এখনও সেগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসডিএফ। 


একাত্তর/এসজে

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর