বন্ডাই বীচে নগ্ন হয়ে আড়াই হাজার মানুষের পোজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:২২ এএম

ত্বকের ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে সিডনির বন্ডাই বীচে একসাথে নগ্ন হয়ে ছবির জন্য পোজ দিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। 

এটি মার্কিন ফটোগ্রাফার স্পেন্সার টিউনিকের সর্বশেষ প্রজেক্ট, যার উদ্দেশ্য অস্ট্রেলীয়দের নিয়মিত ত্বকের পরীক্ষানিরীক্ষা করাতে উৎসাহিত করা। 

শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে তিনটা থেকেই স্বেচ্ছাসেবকরা বন্ডাই বীচে আসতে শুরু করেন। ক্যান্সার সচেতনতা সপ্তাহে দাতব্য প্রতিষ্ঠান স্কিন চেক চ্যাম্পিয়নসের সাথে যুক্ত হয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

বিশ্ব ক্যান্সার গবেষণা তহবিলের তথ্য অনুযায়ী, ত্বকের ক্যান্সার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন অস্ট্রেলীয়রা। 

প্রজেক্টের উদ্যোক্তা টিউনিক বলেন, ত্বকের পরীক্ষা করানো নিয়ে সচেতনতা বাড়ানোর সুযোগ আমরা পেয়েছি এবং আমি সম্মানিত...এখানে আসতে পেরে, আমার শিল্পকর্ম তৈরি করতে পেরে এবং শরীর ও সুরক্ষাকে উদযাপন করতে পেরে। 

পৃথিবীর বেশ কিছু দর্শনীয় ও জনপ্রিয় স্থানে দলবদ্ধ নগ্ন মানুষের ছবি তোলার জন্য সুপরিচিত টিউনিক। 

আরও পড়ুন: শান্তি আলোচনায় আমেরিকাকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা

এখানে অংশগ্রহণ করতে আসা ৭৭ বছর বয়সী স্বেচ্ছাসেবন ব্রুস ফিশার বলেন, 'জীবনের অর্ধেক সময় আমি সূর্যের আলোতে কাটিয়েছি এবং আমার পিঠ থেকে কিছু ম্যালিগন্যান্ট মেলানোমা অপসারণ করা হয়েছে। আমার মনে হয় এটি একটি ভালো উদ্দেশ্য এবং বন্ডাই বীচে জামাকাপড় খুলতে আমি ভালোবাসি'। 

উল্লেখ্য, সম্প্রতি বন্ডাই বীচে জনসম্মুখে নগ্ন হওয়াকে আইনি বৈধতা দেয়া হয়। 


একাত্তর/এসজে
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর