সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ হতে চায় উত্তর কোরিয়া

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:০৫ এএম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি হওয়ার দৃঢ়তা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি অর্জন করতে চায়।

রোববার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়াই উত্তর কোরিয়ার চূড়ান্ত লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ লক্ষ্যে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সাথে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন তিনি।

সম্প্রতি হোয়াসং-১৭ নামে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করে উত্তর কোরিয়া। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিজেই তত্ত্বাবধান করেছিলেন কিম জং উন। এরপর গত ১৮ নভেম্বর পরমাণু অস্ত্র দিয়ে মার্কিন পরমাণু হুমকি মোকাবিলার প্রতিশ্রুতি দেন তিনি। আর এরপরই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার লক্ষ্য জানালেন তিনি।

নিজেদের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সাথে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তার পদোন্নতির ঘোষণা দেওয়ার সময় কিম বলেন, রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে এবং এর চূড়ান্ত লক্ষ্য হলো- নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত শক্তি, যা এই শতাব্দীতে নজিরবিহীন এমন পরম শক্তির অধিকারী করা।

হাওসং-১৭ কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে আখ্যা দিয়ে কিম বলেন, এটি আমাদের দৃঢ় সংকল্পকে প্রদর্শন করেছে। শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করার ক্ষমতা প্রদর্শন করেছে।

image


তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র বহনে ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা। প্রযুক্তির উন্নয়নে তারা এক ধাপ এগিয়ে গেছে।

গত ১৮ নভেম্বর সকালে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িতদের বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন কিম।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে চীন: প্রতিবেদন

নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছরে রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুধুমাত্র গত দুই মাসে ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মধ্যে বেশিরভাগই স্বল্প পাল্লার। আর এই মাসে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর