সামাজিক মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে চীন: প্রতিবেদন

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১০:২৫ পিএম

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্যানুযায়ী, চীন প্রচারণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রভাব বাড়িয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার করেছে।

এনআইচকে জানায়, জাপানের জাতীয় প্রতিরক্ষা গবেষণা ইনস্টিটিউট গতকাল শুক্রবার, চীনের সামরিক প্রবণতা নিয়ে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্রেসিডেন্ট শি জিনপিং’এর বাস্তবায়ন করা সামরিক বাহিনীর একটি বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে, তথ্যযুদ্ধ তত্ত্বাবধানের জন্য একটি নতুন ইউনিট গঠন করেছে চীন।

এতে এও বলা হয় যে, চীনের কমিউনিস্ট পার্টি এবং সামরিক বাহিনী তাদের প্রভাব বৃদ্ধির কার্যক্রম জোরদার করেছে।

বিশেষ করে তাইওয়ানকে লক্ষ্য ধরে নিয়ে রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের প্রচার কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাইওয়ানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মধ্যে সাইবার হামলা এবং ভুয়া খবর ছড়ানো’সহ তাইওয়ানের সামরিক বাহিনীর সদস্যদের কাছে পৌঁছানোর পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। এতে এটিও উল্লেখ করা হয় যে, এই কার্যক্রমগুলো বিস্তৃত পরিসরের এবং তাইওয়ানের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এছাড়া চীন তাদের সামরিক বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং নৌ মিলিশিয়াদের মধ্যে সমন্বয় জোরদার করে নেয়ার মাধ্যমে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: সৌদির বিরুদ্ধে পোল্যান্ডের জয়, চাপ বাড়লো আর্জেন্টিনার

জাপান বলছে, চীন সামরিক সংঘর্ষ এড়িয়ে প্রতিনিয়ত তথাকথিত ‘গ্রে জোন’ কার্যক্রম পরিচালনার মাধ্যমে অন্যান্য দেশের উপর চাপ প্রয়োগ করতে চাইছে।

এর আগে বিশ্বের সব জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক জানিয়েছিল, চীনের টিকটক অ্যাপের কারণে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে এবং এভাবে চলতে থাকলে দ্রুত রেকর্ড পরিমাণ গ্রাহক হারাবে ফেসবুক। অন্যদিকে চীনের তৈরি অ্যাপ বাজারের অন্য অ্যাপগুলোকে কোণঠাসা করে ফেলছে।

  

একাত্তর/আরবিএস  

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর