পদ্মায় অভিযান, অবৈধ বাঁশের বাঁধ অপসারণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অস্তারমোড় ও উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে অবৈধ আড়াআড়ি বাঁশের বাঁধ ও জাল অপসারণ করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দৌলতদিয়া নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৩টি বাঁশের বাঁধ অপসারণসহ ২৩০টি জাল কেটে নদীতে ভাসিয়ে দেয়া হয়।

অবৈধ বাঁধ অপসারণ ও নিষিদ্ধ চায়না দোয়ারী উদ্ধার অভিযানে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবিরের নেতৃত্বে দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই মো. আ. কুদ্দুস, এএসআই রফিকসহ নৌ-পুলিশের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ট্রাফিক পুলিশকে লাঞ্ছনার অভিযোগে প্রাইভেটকার চালক আটক

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির জানান, পদ্মার বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে ও চায়না দোয়ারীতে মাছ নিধনের সংবাদের ভিত্তিতে ছোট ভাকলা ইউনিয়নের অন্তারমোড় ও উড়াকান্দা এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি বাঁধ অপসারণসহ বাঁধের জাল কেটে ও বাঁশ নদীতে ভাসিয়ে দেয়া হয়। মাছের বংশ বিস্তার ও জলজ প্রাণী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর