বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:৪১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জের কাশীপুর বেদে পল্লীতে মাদক সেবন ও নারী নির্যাতন মামলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছে পৌর কাউন্সিলরসহ অন্তত ৭ জন।

নিহত আরিফ কাশীপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে এবং পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, কাশীপুর বেদে পল্লীতে এক পক্ষের মনিরুল ইসলাম এবং অপর পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে। কাশীপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতন মামলা দেওয়াকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে মঙ্গলবার সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়।

সংবাদ পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

একপর্যায়ে রাসেল গ্রুপের লোকজন তাদের ওপরও হামলা করে।

এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান, যুবলীগ নেতা আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগমসহ ৮ জন আহত হয়।

হামলার সময় ভাঙচুর করা হয় ৪টি বাড়ি।

এরপর আরিফ হোসেনসহ অন্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আরিফকে যশোর এবং সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ১৬ বছর পর ডাকাতি ও হত্যার সাজা পেলো ছয় জন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর