নিখোঁজের ৮৪ দিন পর তরুণের হাড়গোড় উদ্ধার, বেল্ট দেখে সনাক্ত

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগীর ফার্মের কর্মচারী আল আমিন (১৭) নিখোঁজ হওয়ার ৮৪ দিন পর তার হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। সেখানে পড়ে থাকা প্যান্টের বেল্ট দেখে মরদেহটি আল আমিনের বলে সনাক্ত করেছেন তার স্বজনরা। 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিল সিংহনাথ বিলের ধানক্ষেত থেকে  আল আমিনের হাড়গোড় উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত আল আমিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আকিদুল মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. আহাদ আলী ফকিরের ছেলে মিজানুর রহমানের মুরগীর ফার্মে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন আল আমিন। রাতেও ফার্মেই অবস্থান করতেন তিনি। 

গত ৬ সেপ্টেম্বর রাতে খাওয়াদাওয়া শেষে মুরগীর ফার্মেই ঘুমিয়ে পড়েন আল আমিন। পরদিন সকালে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। 

তার সন্ধান না পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন আল আমিনের বাবা মো. আকিদুল মোল্লা। পরে তিনি রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি রাজবাড়ী সিআইডি তদন্ত করছে। 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলার মেগচামী ইউনিয়নের বিল সিংহনাথ মৌজার একটি ধানক্ষেতে হাড়গোড় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে উপস্থিত হয়ে হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায় পুলিশ। এসময় রাজবাড়ী ও ফরিদপুর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সিআইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মালবাহী ট্রলির ধাক্কায় নারী নিহত

রাজবাড়ী সিআইডির ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, হাড়গোড় উদ্ধার করে মধুখালী থানা পুলিশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ টেস্ট করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। 

তিনি জানান, নিখোঁজ আল আমিনের মামাতো ভাই সাইমন মোল্লা সেখানে পড়ে থাকা প্যান্টের বেল্ট দেখে হাড়গোড়গুলো আল আমিনের বলে সনাক্ত করেন। দ্রুতই সনাক্তসহ তদন্ত কার্যক্রম আরও গতি এনে অপরাধী সনাক্ত করতে কাজ করছেন তারা।  


একাত্তর/এসজে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর