চীনে বিক্ষোভের মুখে লকডাউন শিথিলের ঘোষণা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৪:২২ পিএম

চীনে করোনা ভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে গৃহীত কঠোর লকডাউন শিথিলের ইঙ্গিত দিয়েছেন দেশটির শীর্ষ কোভিড কর্মকর্তা। দেশব্যাপী লকডাউন বন্ধ ও রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার দেশটির গুরুত্বপূর্ণ শহর গুয়াংজু ও চংকিংয়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে চীন সরকারের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে বেইজিং, সাংহাই ও গুয়ানঝোউসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই নীতির অংশ হিসেবে দেশটির জনগণকে গণ-লকডাউন, ক্রমগত করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এমনকি যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি- তাদেরকেও জোরপূর্বক স্বাস্থ্য পরীক্ষা করতে ও কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হচ্ছে।

কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষ এই বিক্ষোভের বিরুদ্ধে কঠোর ‘দমনপীড়নের’ হুঁশিয়ারি দিয়েছে। সেই সাথে চলমান কঠোর লকডাউন শিথিল করারও ইঙ্গিত দিয়েছে।

বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট সান চুনলান বলেন, ওমিক্রন ধরনটি দুর্বল হয়ে যাচ্ছে এবং টিকাগ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে।   

তিনি আরও বলেন, এই নতুন পরিস্থিতিতে নতুন নীতি প্রয়োজন।

তিনি তার এই সর্বশেষ বক্তব্যে চলমান জিরো-কোভিড নীতির কথা উল্লেখ না করে এটি শিথিল করার ইঙ্গিত দিয়ে বলেন, এটি খুব শিগগিরই শিথিল করা হতে পারে।

image

আরও পড়ুন: স্লুইস গেটে পাওয়া গেল শিশু আয়াতের বিচ্ছিন্ন মাথা

চীনের সাধারণ মানুষ বলছে, এই কঠোর জিরো-কোভিড নীতির কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের দৈনন্দিন জীবন বিঘ্নিত হচ্ছে।

সবশেষ চীনের দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চল গুয়ানঝোউয়ে মঙ্গলবার রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর রেকর্ড সংখ্যক ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের সপ্তাহ-ব্যাপী লকডাউন আংশিক শিথিল করার পর চুনলানের এই বক্তব্যটি এলো।

বুধবার নগরীর হাইঝুসহ ১১টি ডিস্ট্রিক্টের সবগুলোর লকডাউন শিথিল করা হয়। হাইঝুতেই সম্প্রতি বিক্ষোভের ঘটনা ঘটে।


একাত্তর/আরবিএস  

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর