বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করলেন বেলজিয়াম কোচ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ।

বৃহস্পতিবার গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করায় এই বিপত্তি। আগেই বেলজিয়ামের চেয়ে পয়েন্টের দিক থেকে এগিয়ে ছিল এফ গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া ও মরক্কো। যে কারণে নক আউট নিশ্চিতের জন্য জয়ের প্রয়োজন ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের।

কিন্তু শুক্রবার (১ ডিসেম্বর) গোল শূন্য ড্র হয় ম্যাচটি। অপরদিকে গ্রুপের আরেক ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে দেয় মরক্কো। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোল নিশ্চিত করে মরক্কো।

অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবে নকআউট পর্বে যায় ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে পড়ে থাকায় আর এগুতে পারেনি বেলজিয়াম।

এদিকে ২০১৬ সাল থেকে বেলজিয়াম দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন মার্টিনেজ। এই টুর্নামেন্টের পর পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল ৪৯ বছর বয়সী ওই স্প্যানিশ কোচের। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, জাতীয় দলের হয়ে এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি আর চালিয়ে নিতে পারবো না। এই ম্যাচটিকে শেষ ম্যাচ হিসেবে মেনে নেয়ার জন্য এটিই হচ্ছে আমার কাছে সঠিক সময়।

এর আগে ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান লাভ করেছিল মার্টিনেজের নেতৃত্বাধীন বেলজিয়াম। গত বছর অনুষ্ঠিত ইউরো ২০২০ আসরেরও কোয়ার্টার ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু কাতার বিশ্বকাপে আর পেরে উঠলোনা বয়স্কদের নিয়ে গড়া তার দলটি। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র একটি গোল করে তারা।

স্প্যানিশ এই কোচ বলেন, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার পরিকল্পনা তিনি আগেই নিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন: ড্র করে বিদায় বেলজিয়ামের, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

তিনি বলেন, এটিই ছিল শেষ ম্যাচ। যাই ঘটুক। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই কিংবা গ্রুপ পর্ব থেকে বিদায় হই। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সঙ্গে আমার এই পদত্যাগের কোন সম্পর্ক নেই। ২০১৮ সালের পর দায়িত্ব ছাড়ার জন্য অনেক সুযোগ পেয়েছিলাম। ক্লাবের দায়িত্ব গ্রহণের সুযোগ ছিল। তবে আমি অনুগত ছিলাম। তাই দায়িত্ব ছাড়িনি। এখন আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।


একাত্তর/আরএ

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের টিকিট কনফার্ম, এবার মহাযুদ্ধের পালা! লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে শুক্রবার রাতের এক রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে বিদায় করে বিশ্বকাপের...
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর