উত্তর কোরিয়ার তিন কর্মকর্তার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল পরীক্ষার প্রেক্ষিতে দেশটির তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। 

শুক্রবার (২ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জন ইল হো, ইয়ু জিন ও কিম সু গিল এসব ক্ষেপণাস্ত্র নির্মাণে 'বড় ভূমিকা পালন করেছেন' বলে অভিযোগ করা হয়েছে। 

এ বছর ৬০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে পিয়ংইওং- যা এক বছরে মিসাইল উৎক্ষেপণের রেকর্ড। এছাড়াও বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে তারা।

এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে। 

বহু বছর ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গের নিচে রয়েছে উত্তর কোরিয়া। তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও কোনও মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারবেন না তারা। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, 'আজকের এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে নেয়া হয়েছে এবং এটি উত্তর কোরিয়ার বৈশ্বিক হুমকির ক্ষেত্রে আমাদের ইউরোপীয় মিত্রদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।' 

বিবৃতিতে আরও বলা হয়, 'পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের গতি, আকার ও সুযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে জবাবদিহিতা উন্নীত করতে এসব পদক্ষেপ আমাদের দৃঢ় সংকল্পকে আরও জোরদার করে'। 

উত্তর কোরিয়া সর্বশেষ মিসাইল পরীক্ষা চালায় গত ১৮ নভেম্বর। সেটির পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার জন্য যথেষ্ট ছিল বলে জানিয়েছিলেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। 

২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। তারা সপ্তম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়া একটি ছোট আকারের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। সেইসাথে স্বল্প পাল্লার মিসাইল ও প্রচলিত সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটাতে উত্তর কোরিয়া কাজ করছে বলেও অভিমত বিশেষজ্ঞদের। 

আরও পড়ুন: যুদ্ধ অবসানে পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত বাইডেন

কিম জং-উনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে আরও দৃঢ়সংকল্প হয়ে উঠেছে উত্তর কোরিয়া। দেশটির অস্ত্র কার্যক্রম ও সর্বশেষ চারটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 

তবে কিছু মার্কিন বিশ্লেষকের বিশ্বাস, পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞা কেবল প্রতীকী অর্থ বহন করে এবং এগুলো পিয়ংইয়ংয়ের আচরণের কার্যত কোনও পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি। 


একাত্তর/এসজে

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর