গাড়িচাপা পড়া নারীকে হিঁচড়ে নেয়া সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০২:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রুবিনা আক্তারের মৃত্যুর ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে আটকে যাওয়া এক নারীকে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়েই পালাতে ছুট লাগানো সেই সাবেক ঢাবি শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাতেই পরিবারের পক্ষ থেকে রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, সড়ক পরিবহন আইনে এ মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে রুবিনাকে গাড়ির নিচে টেনে নেওয়া গাড়ির চালক মোহাম্মদ আজহার জাফর শাহকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। সাবেক শিক্ষক স্বাভাবিক ছিলেন কি-না সেটা তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সড়ক পরিবহন আইন অনুযায়ী যাতে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ডিসি মো. শহিদুল্লাহ আরো বলেন, এটি খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা। চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন। চালকের সিটিস্ক্যান করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাইভেটকার চালক মাদকাসক্ত ছিলেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা জানানোর পরে জানা যাবে তিনি কোন অবস্থায় ছিলেন। এর আগে বলতে পারছি না।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গাড়ি চালিয়ে শাহবাগ থেকে টিএসসির দিকে আসছিলেন সহযোগী অধ্যাপক জাফর। গাড়িতে আর কেউ ছিলেন না। তিনি নিজেই চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে এক নারী তার গাড়ির নিচে পড়ে আটকে যান। ওই অবস্থায়ই আটকে পড়া নারীকে টেনেহিঁচড়ে নিয়ে তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। পরে পথচারীরা গাড়িটিকে পেছন থেকে তাড়া করে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে গাড়িটি আটকে ফেলেন গাড়ির নিচ থেকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয় আর চালককে দেয়া হয় গণপিটুনি। গাড়িটি ব্যাপক ভাঙচুরও করা হয়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আর বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত রুবিনার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় থাকতেন। তার স্বামী এক বছর আগে মারা গেছেন। তাদের এক সন্তান রয়েছে। হাজারীবাগের সেকশন এলাকায় দেবরের বাসায় তেজগাঁও থেকে দেবরের মোটরসাইকেলেই যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত পাশে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ওই সাবেক শিক্ষকের গাড়ি। 

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, ৩৩ জন গ্রেপ্তার

জাফর শাহর বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, নৈতিক স্খলনের অভিযোগ ওই শিক্ষককে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার সঙ্গে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর