ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে শ্যালোমেশিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আরোহী মো. মাসুম আলী (২৫) নাচোল উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। আহত ব্যক্তি সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. আলামিন। তারা দুইজনই গ্রামীণফোনে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, টংপাড়া মোড়ে স্যালোমেশিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে দ্রুতগতির মোটরসাইকেলটির। এরপর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মাসুমকে মৃত ঘোষণা করা হয় এবং আলামিনকে  প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন: মোল্লাহাটে ট্রলি উল্টে তরুণ নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর