যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ রিয়া মুনিকে (১৯) হত্যা মামলায় স্বামী মিলন মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত মিলন মিয়া উপজেলার ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

এর আগে, গত ৫ অক্টোবর স্ত্রী হত্যায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে মিলনের সাথে বিয়ে হয় রাজাপুর গ্রামের রুবেল আলীর মেয়ে রিয়ার। বিয়ের পর থেকে রিয়ার শ্বশুরবাড়িতে পারিবারিক কলহ চলছিল। যৌতুকের দাবিতে মাঝেমধ্যেই রিয়াকে তার স্বামী মিলনসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। গত ৪ অক্টোবর রাতে যৌতুককে কেন্দ্র করে গৃহবধূ রিয়ার সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। এর জের ধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন রিয়াকে মারপিট করে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে বাড়ির পাশে একটি গাছের ডালে মরদেহ ঝুলিয়ে রাখে। এরপর বাড়ি থেকে সবাই পালিয়ে যায়। 

এ ঘটনায় গৃহবধূ রিয়ার বাবা রুবেল আলী বাদি হয়ে রিয়ার স্বামী মিলন, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি মনিকা, ননদ-জাসহ সাতজনকে এবং অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ৫ অক্টোবর রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: তালাবন্ধ ঘরে মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত গৃহবধূর স্বামী গ্রেপ্তার

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর থেকেই রিয়ার স্বামীসহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে মামলার প্রধান আসামি মিলনকে সোমবার সকালে গ্রেপ্তার করে পুলিশ এবং দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর