১০ ডিসেম্বরের সমাবেশ আরামবাগে, প্রস্তাব বিএনপি’র

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:০৩ পিএম

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য নতুন জায়গার নাম প্রস্তাব করেছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন জানিয়েছেন, দলটির পক্ষ থেকে রাজধানীর আরমবাগের খোলা জায়গায় নতুন করে সমাবেশের প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।

ফারুক হোসেন জানান, ডিএমপি কোনোভাবেই রাস্তায় সমাবেশ করতে দেবেনা। তবে এখনও বিএনপি এবং ডিএমপির মধ্যে আলোচনা চলছে। 

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান ডিএমপির এই মুখপাত্র বলেন, পুলিশের সাফ কথা রাস্তায় সমাবেশের অনুমতি মিলবেনা। 

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

এদিকে নয়াপল্টনে সমাবেশ করবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসা বিএনপি অনুমতি বলে আরামবাগে সমাবেশ করতেও রাজি। তবে ডিএমপি বলছে, আরামবাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিএনপি’র প্রচার সম্পাদক শাহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিকল্প তৃতীয় জায়গা হিসেবে আরামবাগে সমাবেশের অনুমতি না দিলে ওই দিন পল্টনেই থাকবে বিএনপি। 


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর