অরক্ষিত রেলক্রসিংয়ের গেট, কুমিল্লায় ঝরলো চার প্রাণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০২:০৩ পিএম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুই জন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১০টার দিকে জেলার মনোহরগঞ্জে খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই  গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখন্ড গ্রামের আবদুুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয় হুমায়ুন কবির মানিক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন জন নিহত হন। গুরুতর আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

image


তিনি জানান, কুমিল্লার মনোহরগঞ্জের মুন্সিরহাট হয়ে অটোরিকশাটি জেলার নাঙ্গলকোট তুঘুরিয়া বাজারে যাচ্ছিলো। পথে কুমিল্লা-নোয়াখালী রেললাইনের তুঘুরিয়া রেলক্রসিংয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা নোয়াখালী এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলো না। এমনকি ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যানের নিয়োগ এখনও হয়নি।

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ আরামবাগে, প্রস্তাব বিএনপি’র

লাকসাম থানার অফিসার ইনচার্জ খন্দকার জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম যাচ্ছে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর