রাশিয়ার আরও একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

রাশিয়ার আরও একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার আকাশসীমার কয়েকশ' কিলোমিটার ভেতরে ঢুকে দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর এটি তৃতীয় ড্রোন হামলার ঘটনা। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার কুরস্ক শহরের কর্মকর্তারা সেখানকার একটি বিমানঘাঁটির উপরে কালো ধোঁয়া ওড়ার ছবি প্রকাশ করেন। 

কুরস্কের গভর্নর লোমান স্তরাভয়েত এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, এ হামলায় সেখানে একটি তেল সংরক্ষণ ট্যাংকে আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। 

এর একদিন আগে রাশিয়া অভিযোগ করে, মস্কোর কাছে রিয়াজান শহরে এঙ্গেলস বিমানঘাঁটিতে ও সারাতভ শহরে আরও একটি বিমানঘাঁটিতে সোভিয়েত আমলের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। 

এ অভিযোগ স্বীকার না করলেও এই হামলার ঘটনাকে উদযাপন করেছে কিয়েভ। 

এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এসব হামলাকে পরিকল্পিত আক্রমণ বলে মনে করলে একে কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যর্থতা হিসেবে দেখবে রাশিয়া। 

এসব হামলা ঘটতে দেয়ার জন্য দায়ী কর্মকর্তাদের রাশিয়া চিহ্নিত করে গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ধারণা করছে ব্রিটেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াজানের হামলায় তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, একে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়ে তারা অভিযোগ করেছে, এর লক্ষ্য ছিল দূরপাল্লার যুদ্ধবিমানকে অকার্যকর করে দেয়া। 

আরও পড়ুন: আফগানিস্তানে আলাদা বিস্ফোরণে সাতজন নিহত, আহত ছয়

যদিও রাশিয়ার ভেতরে কোনও হামলার দায় কখনও ইউক্রেন নেয়না, ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবারের হামলা ইউক্রেনের ভূখণ্ড থেকে চালানো হয়েছে এবং অন্তত একটি হামলায় বিমানঘাঁটির কাছাকাছি অবস্থিত বিশেষ বাহিনীর সাহায্য নেয়া হয়েছে। 

 

একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর