ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা হামলা, আহত ছয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১০:১৩ এএম

পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি ব্রাকমোড় ব্রীজে দুটি বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। বাস দুটিতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলো বলে যানা গেছে। নেতাকর্মীরা ছাত্রলীগের কেদ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলো।

মঙ্গলবার রাত ৯টায় জেলা ছাত্রলীগের নেতাকর্মী বহনকারী বাস দুটি ঝালকাঠি ব্রাকমোড় ব্রীজের ওপর আসলে বাস লক্ষ্য করে কে বা কারা পরপর পাঁচটি বোমা ছুড়েছে। 

এতে শিহাব ( ২০), আলিফ (১৯), সাইদ (২২), সিয়াম (১৯), মারুফ (১৮) ও লাল চান (১৭) নামের ছয় ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

হামলার তথ্য নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি'র সমাবেশকে কেন্দ্র করে ওরা দেশব্যাপী অরাজকতা শুরু করেছে। আজ আমাদের হত্যার উদ্দেশ্যে বাসে বোমা মেরেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।

image


আরও পড়ুন: বিএনপিকে ইজতেমা মাঠ অথবা পূর্বাচলে সমাবেশের পরামর্শ

এ ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাসে বোমা হামলার ঘটনা স্বীকার করে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু ওখানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে সেহেতু আইনগত ব্যবস্থা নিয়ে অপরাধী গ্রেপ্তারে অভিযান চালানো হবে।


একাত্তর/আরবিএস  

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সাভারে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর