ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ নিহত দুই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৪:৫৫ পিএম

ইন্দোনেশিয়ার বানদুং শহরে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। 

বুধবার (৭ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নতুন ফৌজদারি দণ্ডবিধির প্রতি ক্ষোভ থেকে এক জঙ্গি এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান লিস্তিয়ো সিজিত প্রাবোও জানান, সন্দেহভাজন হামলাকারী আগুস সুজাতনো জঙ্গি সংগঠন জামাহ আনসারুত দৌলাহর (জেএডি) সদস্য বলে ধারণা করা হচ্ছে। এর আগেও সন্ত্রাসবাদের অভিযোগে তাকে জেলে পাঠানো হয়েছিলো। গত বছরের শেষের দিকে জেল থেকে ছাড়া পায় সে। 

পুলিশ প্রধান আরও জানান, হামলাস্থলে ইন্দোনেশিয়ার নতুন ফৌজদারি দণ্ডবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানানো অনেক নথিপত্র পাওয়া গেছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে পাস হওয়া নতুন দণ্ডবিধিতে শরিয়াহভিত্তিক অনেক আইন রয়েছে। তবে কিছু কিছু আইন চরমপন্থী আদর্শ প্রচারের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এই আশঙ্কায় উগ্র ইসলামপন্থীরা বিক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 

আরও পড়ুন: ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার বিচার চায় না যুক্তরাষ্ট্র

পশ্চিম জাভা পুলিশের প্রধান সান্তানা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে একটি নীল রঙের মোটরসাইকেল পাওয়া গেছে, যেটি হামলাকারী ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি জানান, মোটরসাইকেলটিতে একটি চিরকুট রাখা ছিল যেখানে নতুন ফৌজদারি দণ্ডবিধিকে 'নাস্তিক পণ্য' বলে আখ্যা দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার কয়েকটি দেশ। এর মধ্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর