ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার বিচার চায় না যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আল জাজিরা নেটওয়ার্ক যে অনুরোধ জানিয়েছে তার বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “আমরা এই মামলার বিরোধিতা করছি।” 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিন পরিস্থিতিতে আইসিসির তদন্তের ব্যাপারে আমরা আমাদের দীর্ঘদিনের বিরোধিতার কথা তুলে ধরছি।

ইরানের পার্সটুডে বলছে, এই বক্তব্যের মধ্য দিয়ে নেড প্রাইস মূলত ইসরাইলকে রক্ষার ক্ষেত্রে আমেরিকার দীর্ঘদিনের অনুসৃত নীতির কথাই তুলে ধরলেন। এর আগেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় নগ্নভাবে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞ, দমনপীড়ন এবং ফিলিস্তিনি ভূমি দখলের ক্ষেত্রে তেল আবিবের পক্ষে সমর্থন দিয়েছে।

উল্লেখ্য, আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ মার্কিন দ্বৈত নাগরিক ছিলেন। কিন্তু ইসরাইলের পক্ষে সমর্থন দিতে গিয়ে মার্কিন দ্বৈত নাগরিক শিরিন আবু আকলেহ'র হত্যার বিচারের বিরোধিতা করছে ওয়াশিংটন।

মঙ্গলবার আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিনিধিদল হেগের আন্তর্জাতিক আদালতে সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বহু তথ্য প্রমাণ এবং নথিপত্র জমা দেয়।

চলতি বছরের ১১ মে ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করার সময় ইহুদিবাদী সেনারা গুলি করে শিরিন আবু আকলেহকে হত্যা করে।


একাত্তর/আরবিএস  

অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিষিদ্ধ থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে দখলদার ইসরাইল এবং এর ফলে ২,৮৪২ জন ফিলিস্তিনি ‘বাষ্পীভূত’ হয়ে মারা গেছেন, সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর