ইতালির রোমে তিন নারীকে গুলি করে হত্যা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০:০৩ পিএম

ইতালির রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিন নারী নিহত হয়েছেন। অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের একটি বৈঠক চলাকালীন সময়ে এক ব্যক্তি বন্দুক বের করে গুলিবর্ষণ শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। 

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই ৫৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।

এ হামলায় আরও চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

image

আরও পড়ুন: ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

ইতালীয় বার্তা সংস্থা আনসাকে এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, তারপর চিৎকার করে বলে "আমি তোমাদের সবাইকে হত্যা করব"। এরপরই ওই ব্যক্তি গুলিবর্ষণ শুরু করে।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন হামলাকারী একজন স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে।


একাত্তর/আরবিএস 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর