অরুণাচল প্রদেশে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৭:২৮ পিএম

ভারতের অরুণাচল প্রদেশে চীন সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। 

গত শুক্রবার (৯ ডিসেম্বর) তাওয়াং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সোমবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। 

ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ সংঘর্ষে কমপক্ষে ছয়জন ভারতীয় সেনা আহত হয়েছে। 

২০২০ সালে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২৪ জন নিহত হওয়ার পর এই প্রথম বড় কোনও সংঘর্ষের ঘটনা ঘটলো। 

বিবৃতিতে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষের পর তাৎক্ষণিক ওই স্থান থেকে সরে যায় দুই দেশের সেনারা। শান্তি ও স্থিতিশীলতা পুনর্বহাল করতে পরে দুই পক্ষের কমান্ডাররা একটি বৈঠক করেন। 

মঙ্গলবার ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, চীনা সেনারা বিতর্কিত ইয়াংজি এলাকার সীমান্তে 'ভারতীয় এলাকায় ঢুকে পড়লে' এবং 'একতরফাভাবে স্থিতিশীল অবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে' সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

তিনি বলেন, ভারতীয় সেনারা কঠোরভাবে এর জবাব দেন এবং চীনা সেনাদের 'ভারতের সীমায় অবৈধভাবে ঢুকে পড়া' ঠেকান। 

তিনি আরও জানান, 'কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে' এ ঘটনার ব্যাপারে চীনকে জানানো হয়েছে। 

এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও বিস্তারিত না জানালেও, সীমান্তের পরিস্থিতি 'স্থিতিশীল' রয়েছে বলে মন্তব্য করেছে তারা। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে দুই পুলিশসহ নিহত ছয়

উল্লেখ্য, চীন ও ভারতের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। 

এর আগে ২০২০ সালে লাদাখ অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনার মৃত্যু হয়। তবে সে সংঘর্ষে বন্দুকের পরিবর্তে লাঠিসোঁটা ব্যবহৃত হয়েছিলো, যা দুই দেশের মধ্যে গত ৪৫ বছরে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। 


একাত্তর/এসজে


ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর