সলঙ্গায় বাসের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নেভী খাতুন (৭) সলঙ্গা থানার দওকুশা বুড়িরবাড়ী গ্রামের নাসিরউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সাহেবগঞ্জ বাজার এলাকায় নেভি পরিবারের লোকজনের সাথে রাস্তা পার হচ্ছিল। এসময় হাটিকুমরুল গোলচত্বরের দিক থেকে আসা বগুড়াগামী এসএস পরিবহনের দ্রুতগামী বাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

আরও পড়ুন: কসবায় ১২৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদরুল কবির জানান, নিহত শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা ঘটানো বাসটি আটক করা হলে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর