২০২৩ সালে তীব্র গ্যাস সংকটে পড়তে যাচ্ছে ইইউ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০১:২৪ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ২০২৩ সালে বড় ধরনের গ্যাস সংকটের মুখোমুখি হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এমনটাই বলছে আন্তর্জাতিক শক্তি সংস্থা। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানায়, সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল গত সোমবার এ শঙ্কা প্রকাশ করেন। 

তিনি বলেন, আগামী বছর (২০২৩) ইইউ প্রায় ২৭ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের ঘাটতির সম্মুখীন হতে পারে।

এদিন ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সাথে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইউরোপে শীতের শুরুতে রুশ প্রাকৃতিক গ্যাসের সরবরাহ আরও কমতে পারে এবং বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহও সন্তোষজনক পর্যায়ে না থাকার আশঙ্কা রয়েছে।

তবে লেয়েন বলেন, ২০২৩ সালে ইইউ আরও বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের চেষ্টা অব্যাহত রাখবে। 

image

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এদিকে ইউরোপজুড়ে বাড়ছে বিক্ষোভ। এরইমধ্যে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনসহ একাধিক দেশে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিকরা।   

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর গেলো ৯ মাসেরও বেশি সময় ধরে চলছে সেই অভিযান। এ কারণেই ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর