পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫১ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর-কোচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে। 

জানা গেছে, নিহত শাহাদাৎ হোসেন (২৯) পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ার ইদ্রিস আলীর ছেলে। মাত্র তিন বছর আগে বিয়ে করেছেন তিনি এবং তার দেড় বছর বয়সের একটি ছেলে রয়েছে। 

বিজিবি জানায়, ভোরে বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের কাছ দিয়ে গরু পার করছিল। এসময় ওপারের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশোকবাড়ি গ্রামের মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে বাংলাদেশি তরুণ শাহাদাৎ বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

৬১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জানান, সীমান্ত পিলার থেকে প্রায় ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা একটা লাশের ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল বিএসএফকে জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। 

আরও পড়ুন: এমসি কলেজের ধর্ষণ মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহতের লাশ ভারতের অভ্যন্তরে থাকায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।


একাত্তর/জো

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর