বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:১২ এএম

২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর স্পিকারের অনুমতি নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব এবং ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।

স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত। স্থানীয় শিল্প সুরক্ষায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এছাড়া ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।

অর্থবছরের পুরো সময়ে থাকবে সরকারের নানা ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি, বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট।

বিশেষজ্ঞদের মতে, এবারের ৫০তম বাজেটে বেকারদের কর্মসংস্থানের সুযোগটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। করোনা মহামারিতে দেশের অনেক লোক বেকার হয়েছে। তবে, দেশের রিজার্ভ পরিমাণে বেড়ে যাওয়া ও প্রচুর পরিমাণের বৈদেশিক সহায়তা আসায় বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে খুব একটা বেগ হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের ৩০ জুন ঘোষণা করা সেই বাজেটের আকার ছিলো ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার ৫০ বছরে দেশের বাজেটের আকার বেড়েছে ৭৬৭ গুণ।

আরও পড়ুন: নতুন বাজেটে প্রত্যাশা বেড়েছে

এ পর্যন্ত সর্বমোট ৪৯টি বাজেট উত্থাপন করেছেন ১২ ব্যক্তি। এর মধ্যে একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও দু’জন অর্থ উপদেষ্টা।

ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট উত্থাপন করেছেন প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের হয়ে রেকর্ড টানা ১০টি বাজেট উপস্থাপন করেন।



একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর